1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

চাটখিলে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়: হিমালয় এক্সপ্রেসকে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
শিরোনাম: চাটখিলে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়: হিমালয় এক্সপ্রেসকে জরিমানা

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হিমালয় এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে চাটখিল কাউন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে হিমালয় এক্সপ্রেসের বিরুদ্ধে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি জানান, “যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুট পারমিট ছাড়া যানবাহন পরিচালনার কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।” তিনি আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট