1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী নগরীর পদ্মা নদীর শিমলা এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও বেপরোয়া আচরণ চরম আকার ধারণ করেছে। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এই এলাকায় কিশোরদের দলবদ্ধ অবস্থান এবং অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে মারামারির ঘটনায় সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, শুরুতে সাধারণ আড্ডা মনে হলেও এখন তা সংঘবদ্ধ গ্যাং কার্যক্রমে রূপ নিয়েছে। প্রতিদিন বিকেলে ১৬ থেকে ২০ বছর বয়সী প্রায় ৫০ থেকে ৬০ জন কিশোর শিমলা এলাকায় জড়ো হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই তারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। কয়েকদিন পরপরই মারামারি ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় ওই এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে।

একাধিক সূত্র থেকে জানা গেছে, এই কিশোর গ্যাংয়ের একটি অংশকে স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। রাজনৈতিক কর্মসূচিতে লোক সমাগম বাড়ানো, প্রভাব বিস্তার এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রতিপক্ষকে ঘায়েল করতে এই কিশোরদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক আশ্রয়ের কারণে তারা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

পদ্মা পাড়ে ঘুরতে আসা এক দর্শনার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “পদ্মার পাড়ে পরিবার নিয়ে একটু শান্তির খোঁজে আসি। কিন্তু কিশোরদের উশৃঙ্খলতা ও যখন-তখন মারামারির ভয়ে এখন সেখানে যেতেও ভয় লাগে। কখন যে কার ওপর আক্রমণ হয় তার কোনো নিশ্চয়তা নেই। প্রশাসনের দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

বিষয়টি নিয়ে রাজশাহীর সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এখনই যদি এই গ্যাং কালচার নিয়ন্ত্রণ করা না যায়, তবে ভবিষ্যতে এই কিশোররা বড় ধরনের অপরাধ চক্রে জড়িয়ে পড়তে পারে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা পাড়ের শিমলা এলাকায় দ্রুত পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট