1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

চাটখিলে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব: গ্রামবাসীদের সংবাদ সম্মেলন, আহত ৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
চাটখিলে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব: গ্রামবাসীদের সংবাদ সম্মেলন, আহত ৩

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে একটি ঐতিহ্যবাহী দিঘির মালিকানা নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার পূর্ব শোশালিয়া ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে সৃষ্ট এই বিরোধে উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) সকালে পশ্চিম শোশালিয়া শেখের বাড়ির প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গ্রামবাসীরা জবরদখল ও চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে সফিউল বাসার বাবুল শেখ জানান, দিঘিটির প্রকৃত মালিক জনস্বার্থে এবং ঈদগাহ ও মসজিদের ব্যবহারের উদ্দেশ্যে এটি দান করে গিয়েছিলেন। কিন্তু মেহেদী হাসান রাকিবের পরিবার একটি জাল দলিল তৈরি করে দিঘিটি দীর্ঘ দিন অবৈধভাবে ভোগদখল করে আসছিল। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে দীর্ঘদিন মামলা চলার পর স্থানীয় বিশিষ্টজনদের মধ্যস্থতায় একটি সমঝোতা বা ‘ছোলেনামা’ স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, দিঘির পাড়ের বাসিন্দারা ৬ আনা অংশ এবং বাকি ১০ আনা অংশ এলাকাবাসী ঈদগাহ ও মসজিদের কাজে ব্যবহার করবেন—এমন শর্তে গত ৩০ বছর ধরে কার্যক্রম চলে আসছিল। কিন্তু সম্প্রতি রাকিব ও তার পরিবার সেই চুক্তি লঙ্ঘন করে পুনরায় পুরো দিঘিটি জবরদখল করে মাছ বিক্রি শুরু করে।

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, গত শনিবার (১৮ এপ্রিল) সকালে গ্রামবাসীর পক্ষ থেকে দিঘিতে মাছের পোনা ছাড়তে গেলে পাড়ের বাসিন্দারা বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে, যাতে তিনজন আহত হন। গ্রামবাসীদের দাবি, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং দিঘির মালিকানা নিয়ে সাধারণ গ্রামবাসীর সঙ্গে একটি পক্ষের বিরোধ।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহ জামাল কালু, শেখ কামাল ও সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হালিম, আহসান উল্যাহ, নাসির উদ্দীন বকশি, আব্দুর রশিদ রিপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী দিঘিটির ১০ আনা অংশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট