1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আশিকুর রহমান, গাজীপুর : ৭ জুন, ২০২৬

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নেতার নাম আমির হোসেন লিটন (৪৫)। তিনি গাজীপুর মহানগরীর ৫১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার (৭ জুন) রাতে টঙ্গীর খরতৈল এলাকা থেকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আজ রবিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত লিটন খরতৈল এলাকার আব্দুল খালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে আকস্মিক বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে। তারই ধারাবাহিকতায় গাজীপুরেও বড় ধরনের মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতা চালানোর পরিকল্পনা করছিল সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা। এই উদ্দেশ্য সফল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রচারণা চালাচ্ছিল একাধিক আওয়ামী লীগ নেতা।

পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে, বড় ধরনের মিছিল বের করে টঙ্গী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি হুমকির মুখে ফেলতে আমির হোসেন লিটন বেশ কিছুদিন ধরে একাধিক গোপন বৈঠক পরিচালনা করে আসছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল শনিবার রাতে খরতৈল এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা মোকাবিলায় পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।” তিনি আরও জানান, গ্রেফতারকৃত লিটনকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট