1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: পাইপগানসহ আটক ১ মধুপুরে মাদক বিক্রির অপরাধে ৫ জনের এক বছর করে কারাদণ্ড বাঘায় শত বছরের অবহেলিত কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত শেরপুরে জেলা পুলিশের ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার

শেরপুর সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: পাইপগানসহ আটক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
শেরপুর সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: পাইপগানসহ আটক ১

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগানসহ মো. পিয়ার আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। রবিবার (২৮ জুন) সন্ধ্যায় নকশী বিওপির একটি চৌকস টহলদল নওকুচি সীমান্ত থেকে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

আটককৃত পিয়ার আলী ঝিনাইগাতী উপজেলার নওকুচি কোচপাড়া এলাকার ফজল হকের ছেলে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায়, রবিবার সন্ধ্যায় নকশী বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নওকুচি সীমান্ত এলাকায় এক ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। খবর পাওয়া মাত্রই বিজিবির বিশেষ টহলদল সেখানে ঝটিকা অভিযান চালায়। এ সময় পিয়ার আলীকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত অভিযানে ওই ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত পাইপগানসহ তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে ৩৯ বিজিবির অধিনায়ক স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান রোধ, মাদক পাচার এবং যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবির এই কঠোর ও নিয়মিত অভিযান এবং কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট