1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএসে বাজিমাত: স্বাস্থ্য ক্যাডারে দেশসেরা ২৩তম বাঘার রুমা সুলতানা তৃতীয় দফায় পিছাল শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায়, নতুন তারিখ ৬ জুলাই আদালতে সাক্ষী দিতে না আসায় জামালপুরে নারী চিকিৎসককে কারাদণ্ড মধুপুরে ঘরের ভেতর ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন বকশীগঞ্জে স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লক্ষীনগরে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ, জয়ী অবিবাহিত একাদশ চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ২৫ লাখ টাকার চেক জালিয়াতি ও প্রতারণা: শেরপুরে ব্যবসায়ী সজীব গ্রেফতার শেরপুরের সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

পি. কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক অভিযানে চারজন মাদকসেবীকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

আল আমিনের ৩ মাসের জেল

থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে চিরিরবন্দর থানা পুলিশের একটি মাদকবিরোধী দল উপজেলার পুনট্রি ইউনিয়নের কামারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় আল আমিন (১৯) নামে এক যুবককে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ওই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মুসা শাহার বাজার ও দেবিগঞ্জ বাজারে অভিযান, ৩ জনের ৬ মাসের জেল

একই দিন উপজেলার মুসা শাহার বাজারে অভিযান চালিয়ে ওই এলাকার মৃত নয়া শাহার পুত্র শহিদুল ইসলাম (৬৪) এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোলাম মোস্তফার পুত্র জাকারিয়া হোসেন (২৬)-কে আটক করা হয়। অন্যদিকে, উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের দেবিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে রঞ্জন রায়ের পুত্র ভূষন রায় (২১)-কে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে পুলিশ।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত এই ৩ জনের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

পুলিশের বক্তব্য

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাজাপ্রাপ্ত ৪ আসামিকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চিরিরবন্দরকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট