1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জে হাইওয়ে পুলিশের তল্লাশি দেখে পালাল চালক, ৪৫ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ! রামগতিতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ বোদায় ‘প্রক্সি শিক্ষক’ দিয়ে চলছে পাঠদান, পরিবেশ বেহাল; স্থানীয়দের ক্ষোভ বকশীগঞ্জে পানির ট্যাংকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু ৪৭তম বিসিএসে বাজিমাত: স্বাস্থ্য ক্যাডারে দেশসেরা ২৩তম বাঘার রুমা সুলতানা তৃতীয় দফায় পিছাল শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায়, নতুন তারিখ ৬ জুলাই আদালতে সাক্ষী দিতে না আসায় জামালপুরে নারী চিকিৎসককে কারাদণ্ড মধুপুরে ঘরের ভেতর ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন বকশীগঞ্জে স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকশীগঞ্জে হাইওয়ে পুলিশের তল্লাশি দেখে পালাল চালক, ৪৫ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে হাইওয়ে পুলিশের তল্লাশি দেখে পালাল চালক, ৪৫ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ!

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

অনলাইন ডেস্ক | প্রকাশ: ০২ জুলাই ২০২৬

বকশীগঞ্জ (জামালপুর): জামালপুর-রৌমারী মহাসড়কে হাইওয়ে পুলিশের নিয়মিত তল্লাশি চলাকালে একটি মোটরসাইকেল ফেলে পালিয়েছেন চালক। পরে ওই মোটরসাইকেলে থাকা বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ উপজেলার তিনানী পাড়া সড়কে এই ঘটনা ঘটে।

বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বড় একটি চালান যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে জামালপুর-রৌমারী মহাসড়কের তিনানী পাড়া এলাকায় অবস্থান নেয় হাইওয়ে পুলিশের একটি দল। সেখানে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল।

তল্লাশিকালীন সময়ে একটি মোটরসাইকেলের পেছনে বড় একটি বস্তা বাঁধা দেখে কর্তব্যরত পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পুলিশ চালককে থামার সংকেত দিলে তিনি গতি বাড়িয়ে কিছুটা দূরে গিয়ে মোটরসাইকেলটি থামান। এরপর পুলিশ কাছে পৌঁছানোর আগেই গাড়িটি ফেলে রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যান ওই চালক।

পরে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে এবং পেছনে থাকা বস্তাটি খুলে তল্লাশি চালায়। এ সময় বস্তার ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

এই বিষয়ে বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “উদ্ধারকৃত ৪৫ কেজি গাঁজা এবং জব্দ করা মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট