1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ আটক ঝিনাইগাতীতে “নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট” এর ড্র সম্পন্ন: মাঠ কাঁপাতে ফিরছেন লিজেন্ডরা শেরপুরে নার্সের বাসায় গোপনে ডিএনসি: হাসপাতালে ভর্তিকৃত গৃহবধূর করুণ মৃত্যু বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা: ৫ বছরের শিশুর আহাজারি শেরপুরের গারো পাহাড় রক্ষায় ফুঁসে উঠেছে সচেতন সমাজ: বন ধ্বংস ও বালু উত্তোলন বন্ধের দাবি চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ডিমলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ঢাকা ও হাতীবান্ধা থেকে দুই আসামিই গ্রেপ্তার স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে লবণসহনশীল ফসল চাষে তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে
“শ্যামনগরের গাবুরা ইউনিয়নে লবণসহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক তিনদিনের কৃষি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান”
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ফেইথ ইন অ্যাকশনের আয়োজনে লবণসহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান।

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে গাবুরা ইউনিয়নের খলিষাবুনিয়া মৌজার চকবারা প্রোডাকশন সেন্টারে ২৬ জন প্রাথমিক দলের নারী-পুরুষকে নিয়ে লবণসহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ ২ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

২ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটি প্রজেক্ট টু ইমপ্রুভ ফুড সিকিউরিটি অ্যান্ড সাস্টেইনেবল লাইভলিহুডস” প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর চৈতি মন্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভাপতি তার বক্তব্যে বলেন, “এই প্রশিক্ষণ শুধু গ্রহণ করলেই হবে না, প্রত্যেকে বাড়িতে কৃষি চর্চা বাড়াতে হবে। গাবুরায় কৃষিক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারলেই এই প্রশিক্ষণের সার্থকতা অর্জিত হবে।”

প্রশিক্ষক আফতাবুজ্জামান বলেন, “অনেক প্রশিক্ষণ পরিচালনা করেছি, তবে ফেইথ ইন অ্যাকশনের এই তিনদিনের প্রশিক্ষণে নতুনত্ব রয়েছে। গাবুরা ইউনিয়নে এমন উদ্যোগ নেওয়ার জন্য সংস্থাটিকে বিশেষ ধন্যবাদ জানাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট