1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

চিরিরবন্দরে গ্রামীণ সড়কের পাশে ৬ হাজার সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে
চিরিরবন্দরে গ্রামীণ সড়কের পাশে ৬ হাজার সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

পি. কে রায়, বিশেষ প্রতিনিধি, চিরিরবন্দর (দিনাজপুর): দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে গ্রামীণ সড়কের পাশে ব্যাপক পরিসরে সজিনা চারা (কাটিং) রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামের মালিপাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা

উপজেলা কৃষি বিভাগ জানায়, পারিবারিক পুষ্টির ঘাটতি পূরণ ও সড়কের পাশে পড়ে থাকা জায়গার সঠিক ব্যবহারের লক্ষে উপজেলার ১২টি ইউনিয়নে একযোগে মোট ছয় হাজার সজিনা চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী দিনে প্রায় ১ হাজার ২০০টি চারা রোপণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা শারমিন জানান, “গ্রামীণ সড়কের পাশে যে কৃষকের জমির সীমানায় এসব গাছ লাগানো হয়েছে, তারাই গাছগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করবেন এবং পরবর্তীতে এর ফল ভোগ করবেন। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষে ১২টি ইউনিয়নের বিভিন্ন সড়কে এই রোপণ কার্যক্রম একযোগে অব্যাহত থাকবে।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির মান উন্নয়নে এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট