1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কমলনগরে কিস্তির টাকা না পেয়ে নারী সদস্যকে অফিসে এনে হেনস্তা ও কু-প্রস্তাবের অভিযোগ বকশীগঞ্জে চাচার ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে বকশীগঞ্জে নিখোঁজ দুই ছাত্রী ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, ফিরে পেয়ে পরিবারের স্বস্তি বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস নোয়াখালীতে ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ, পুলিশের দাবি খেলার বিরোধ

২০২৬ সালেও বড় পর্দার রাজত্ব শাকিব খানের: আসছে চার বিগ বাজেটের সিনেমা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: সদ্য বিদায়ী বছরটিতে ‘তুফান’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’-এর মতো মেগা হিট সিনেমা দিয়ে বক্স অফিস শাসন করেছেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান। সাফল্যের সেই ধারা অব্যাহত রাখতে নতুন বছর ২০২৬ সালেও দর্শকদের জন্য বড় চারটি চমক নিয়ে আসছেন এই অভিনেতা। বিগ বাজেট আর ভিন্নধর্মী গল্পের মিশেলে বছরজুড়েই বড় পর্দায় শাকিব-ঝড় দেখার অপেক্ষায় ভক্তরা।

মুক্তির দৌড়ে শীর্ষে ‘সোলজার’

শাকিব ভক্তদের জন্য বছরের অন্যতম আলোচিত ছবি হতে যাচ্ছে ‘সোলজার’। সাকিব ফাহাদের পরিচালনায় এই সিনেমাটির কাজ শুরু হয়েছিল দুই মাস আগে। ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও কারিগরি কারণে তা পিছিয়ে এ বছরে আসছে। এরই মধ্যে দেশের অংশের চিত্রধারণ শেষ হয়েছে। বর্তমানে এই সিনেমাটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন মেগাস্টার।

‘প্রিন্স’ ও শাকিব-ফারিণ রসায়ন

আবু হায়াত মাহমুদের হাত ধরে বড় পর্দায় আসছে সিনেমা ‘প্রিন্স’। এই সিনেমার বিশেষ আকর্ষণ হিসেবে শাকিব খানের বিপরীতে থাকছেন বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নতুন এই জুটির রসায়ন দেখতে দর্শকরা মুখিয়ে আছেন। সিনেমাটি বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে।

রাফী-শাকিব জুটির কামব্যাক

গত বছর ‘তুফান’ দিয়ে রেকর্ড গড়া রায়হান রাফী ও শাকিব খান জুটি আবারও ফিরছেন ঈদুল আজহায়। নির্মাতা রাফী আগেই ঘোষণা দিয়েছিলেন ২০২৬ সালেও তিনি শাকিবকে নিয়ে নতুন ধামাকা নিয়ে আসবেন। সিনেমার নাম এখনো গোপন রাখা হলেও এটি যে বছরের অন্যতম প্রতীক্ষিত কাজ হতে যাচ্ছে, তা নিশ্চিত।

রহস্যময় চতুর্থ সিনেমা

শাকিব খানের চতুর্থ সিনেমাটি নিয়ে এখনো রহস্য বজায় রাখা হয়েছে। জানা গেছে, বছরের মাঝামাঝি সময়ে একজন জনপ্রিয় নাট্য পরিচালকের হাত ধরে এই প্রজেক্টটি শুরু হবে। তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত মুখ খুলতে চাইছেন না সংশ্লিষ্ট কেউ।

হল মালিকদের ভরসা শাকিব খান

দেশের সিনেমা হল মালিকদের মতে, মন্দার বাজারে শাকিব খানই এখন বড় আশার নাম। বছরের অন্য সময় দর্শক খরা থাকলেও শাকিব খানের সিনেমা মুক্তি পেলে হলগুলো প্রাণ ফিরে পায়। লগ্নীকৃত অর্থ ফেরত আসার নিশ্চয়তা থাকায় প্রযোজক ও পরিবেশকরাও মেগাস্টারের ওপর অবিচল আস্থা রাখছেন।

সব মিলিয়ে ২০২৬ সাল হতে যাচ্ছে শাকিব খানের ক্যারিয়ারের আরেকটি স্বর্ণালি বছর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট