1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় মীরগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে ‘গরীব দুঃখী সহায়তা সংগঠন’-এর উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ ঝিনাইগাতীতে দুই শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সংরক্ষিত নারী আসনে আলোচনায় সুমাইয়া আলম: শেরপুর-জামালপুরে বাড়ছে নির্বাচনী তৎপরতা গাজীপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ: বাসে ভয়াবহ আগুন, আহত ১ চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরুর খাদ্য বিতরণ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১২১তম আসর অনুষ্ঠিত রাসিকের সেবক হিসেবে কাজ করতে চাই, প্রশাসনিক দায়িত্ব নিয়ে মুখ খুললেন রিটন নকলায় বিএসটিআই লোগো জালিয়াতি ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি: ২ প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুইজনের ৬ মাসের কারাদণ্ড

গাজীপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ: বাসে ভয়াবহ আগুন, আহত ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
গাজীপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ: বাসে ভয়াবহ আগুন, আহত ১

আশিকুর রহমান, গাজীপুর | ২৭ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বাসটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হিরন মিয়া জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায় এবং সড়কের সঙ্গে তীব্র ঘর্ষণের সৃষ্টি হয়। ওই ঘর্ষণ থেকেই আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পৌনে এক ঘণ্টার নিরলস চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা।

অগ্নিকাণ্ডের ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট