1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে ৩ দিনেও মিলেনি এসএসসি পরীক্ষার্থী রাশেদার সন্ধান, পরিবারে ক্ষোভ নালিতাবাড়ীতে টর্নেডোর তাণ্ডব: গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত ইমুতে প্রেম ও মোবাইলে বিয়ে: ভিসা ছাড়া ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক বকশীগঞ্জে লোহার গ্রিল মাথায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু ঢাকার পল্লবীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে ‘আজকের তারুণ্য’র মানববন্ধন বাঘায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য মাসব্যাপী ফ্রি সহায়তা কেন্দ্রের সফল সমাপ্তি ‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’: বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন মধুপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’ এর শুভ উদ্বোধন বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব: শেরপুরে বন্ধুকে গলা কেটে হত্যা করলো বন্ধু, গ্রেপ্তার ২ পাঁচবিবিতে ঈদুল আজহা উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে লোহার গ্রিল মাথায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে লোহার গ্রিল মাথায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মনিরুজ্জামান লিমন,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি || জামালপুরের বকশীগঞ্জে একটি ওয়ার্কশপে লোহার গ্রিল মাথায় পড়ে রাকিব হাসান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা নতুন বাজারে ‘মদিনা স্টিল ওয়ার্কশপে’ এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবার সাথে বাড়ির পাশে নতুন বাজারে ময়দা কিনতে যায় শিশু রাকিব। কেনাকাটা শেষে তার বাবা তাকে বাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে দেন। বাড়ি ফেরার পথে বাজারের মদিনা স্টিল ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে সেখানে থাকা লোহার গ্রিল ধরে খেলা শুরু করে রাকিব। এ সময় হঠাৎ একটি ভারী লোহার গ্রিল তার মাথার ওপর ছিটকে পড়ে। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়।

পরে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, অসাবধানতাবশত দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট