1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীনগরে এক মঞ্চে সাতটি সরকারি অনুদান ও সামগ্রী বিতরণ অনুষ্ঠান শোকজ ছাড়াই বহিষ্কারের অভিযোগ: প্রতিকার চেয়ে বিএনপির দুই নেতার সংবাদ সম্মেলন পুঠিয়ায় পাইকপাড়া ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, ঘুষ ছাড়া মিলছে না সেবা! পঞ্চগড়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি নাগরিক আটক বদলির ৮ দিন পরও বোদায় যোগ দেননি বিতর্কিত এসিল্যান্ড জসিম, সাদুল্লাপুরে বহাল থাকতে তদবিরের অভিযোগ বকশীগঞ্জে হাইওয়ে পুলিশের তল্লাশি দেখে পালাল চালক, ৪৫ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ! রামগতিতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ বোদায় ‘প্রক্সি শিক্ষক’ দিয়ে চলছে পাঠদান, পরিবেশ বেহাল; স্থানীয়দের ক্ষোভ বকশীগঞ্জে পানির ট্যাংকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু ৪৭তম বিসিএসে বাজিমাত: স্বাস্থ্য ক্যাডারে দেশসেরা ২৩তম বাঘার রুমা সুলতানা

রাণীনগরে এক মঞ্চে সাতটি সরকারি অনুদান ও সামগ্রী বিতরণ অনুষ্ঠান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
রাণীনগরে এক মঞ্চে সাতটি সরকারি অনুদান ও সামগ্রী বিতরণ অনুষ্ঠান

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলায় অনুদানের চেক, চিকিৎসা সামগ্রী, আইপিএস, বাদ্যযন্ত্র, খেলাধুলা সামগ্রী বিতরণ এবং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনসহ এক মঞ্চে জমকালো সাতটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রাণীনগর উপজেলা প্রশাসন যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে।

এদিন স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ১৫ জনের মাঝে অনুদানের চেক বিতরণ, ২২ জনের মাঝে জিআর নগদ অর্থের চেক বিতরণ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসসহ অধীনস্থ দপ্তরসমূহে চিকিৎসা সামগ্রী বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস সরবরাহকরণ, উপজেলা শিল্পকলা একাডেমিতে বাদ্যযন্ত্র ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করা হয়।

এ ছাড়া বিভিন্ন এতিমখানা ও শিশু সদনে সরকারি অনুদানের চেক বিতরণ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফার্স্ট এইড বক্স ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং দুই দিনব্যাপী ব্লক-বাটিক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:

  • নাবিলা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)

  • ডা. ইফতেখারুল আলম খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

  • মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

  • জাকারিয়া মন্ডল, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

  • মোসারব হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক

  • নয়ন খাঁন লুলু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক

  • মেজবাউল হক লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট