1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

বাকেরগঞ্জে কলসকাঠীতে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জের কলসকাঠীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে শুভেচ্ছা বিনিময় করছেন সাবেক চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদার
বাকেরগঞ্জের কলসকাঠীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে শুভেচ্ছা বিনিময় করছেন সাবেক চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদার

শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. শওকত হোসেন হাওলাদার।

বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে তিনি একে একে ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীরাও এদেশের নাগরিক, তারা আমাদের ভাই। নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কেউ বিশৃঙ্খলা করলে ছাড় দেওয়া হবে না।”

মণ্ডপ পরিদর্শনকালে কলসকাঠী ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট