1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

“রায়পুরে কৃষি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
"রায়পুরে কৃষি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা"

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

জানা গেছে, আইন অমান্য করে কৃষি জমির উর্বর মাটি কেটে অন্যত্র বিক্রি করার অভিযোগে অভিযুক্ত স্বপন কবিরাজকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযান চলাকালে রায়পুর থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।

রায়পুর উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছেন। যারা আইন অমান্য করে জমির উপরিভাগের মাটি কাটবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট