1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চাটখিলে ৩ দিনেও মিলেনি এসএসসি পরীক্ষার্থী রাশেদার সন্ধান, পরিবারে ক্ষোভ নালিতাবাড়ীতে টর্নেডোর তাণ্ডব: গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত ইমুতে প্রেম ও মোবাইলে বিয়ে: ভিসা ছাড়া ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক বকশীগঞ্জে লোহার গ্রিল মাথায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু ঢাকার পল্লবীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে ‘আজকের তারুণ্য’র মানববন্ধন বাঘায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য মাসব্যাপী ফ্রি সহায়তা কেন্দ্রের সফল সমাপ্তি ‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’: বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন মধুপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’ এর শুভ উদ্বোধন বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব: শেরপুরে বন্ধুকে গলা কেটে হত্যা করলো বন্ধু, গ্রেপ্তার ২ পাঁচবিবিতে ঈদুল আজহা উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

নালিতাবাড়ীতে টর্নেডোর তাণ্ডব: গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে টর্নেডোর তাণ্ডব: গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

মাহফুজুর রহমান সাইমন শেরপুর ||

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় আকস্মিক টর্নেডোর আঘাতে গাছচাপা পড়ে বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের স্ত্রী।

শনিবার (২৩ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাত্র দেড় থেকে দুই মিনিটের এই আকস্মিক টর্নেডোর তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা এবং বিধ্বস্ত হয়েছে প্রায় অর্ধশত কাঁচা ও টিনশেড ঘরবাড়ি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে হঠাৎ করে তীব্র টর্নেডো আঘাত হানে। এ সময় নন্নী পশ্চিমপাড়া গ্রামে রান্না করার সময় একটি বড় গাছ ঘরের ওপর ভেঙে পড়লে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বৃদ্ধা বেগমের মৃত্যু হয়। নন্নী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম মাহবুবুর রহমান রিটন বলেন, “হঠাৎ টর্নেডোর তীব্র আঘাতে মনে হচ্ছিল পাকা বাড়িটিও উড়িয়ে নিয়ে যাবে। পরে বাইরে বের হয়ে দেখি আশপাশের বহু কাঁচা ঘরের টিনের চালা উড়ে গেছে এবং গাছপালা উপড়ে পড়েছে।”

ক্ষয়ক্ষতির চিত্র:

প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার পোড়াগাঁও, নন্নী, রাজনগর, নয়াবিল ও যোগানিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া ও বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক জানান, আকস্মিক টর্নেডোর আঘাতে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত বেগমের দাফন-কাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে তালিকা তৈরি শেষে সরকারিভাবে আরও আর্থিক সহায়তা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট