1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাণীনগরে এক মঞ্চে সাতটি সরকারি অনুদান ও সামগ্রী বিতরণ অনুষ্ঠান শোকজ ছাড়াই বহিষ্কারের অভিযোগ: প্রতিকার চেয়ে বিএনপির দুই নেতার সংবাদ সম্মেলন পুঠিয়ায় পাইকপাড়া ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, ঘুষ ছাড়া মিলছে না সেবা! পঞ্চগড়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি নাগরিক আটক বদলির ৮ দিন পরও বোদায় যোগ দেননি বিতর্কিত এসিল্যান্ড জসিম, সাদুল্লাপুরে বহাল থাকতে তদবিরের অভিযোগ বকশীগঞ্জে হাইওয়ে পুলিশের তল্লাশি দেখে পালাল চালক, ৪৫ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ! রামগতিতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ বোদায় ‘প্রক্সি শিক্ষক’ দিয়ে চলছে পাঠদান, পরিবেশ বেহাল; স্থানীয়দের ক্ষোভ বকশীগঞ্জে পানির ট্যাংকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু ৪৭তম বিসিএসে বাজিমাত: স্বাস্থ্য ক্যাডারে দেশসেরা ২৩তম বাঘার রুমা সুলতানা

পঞ্চগড়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি নাগরিক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি নাগরিক আটক

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে অসীম বিশ্বাস (৪৩) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা সীমান্তসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক অসীম বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাউতরা এলাকার মৃত সুশীল বিশ্বাসের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তের মেইন পিলার ৭৭৮-এর ৭ নম্বর সাব-পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে অমরখানা এলাকা দিয়ে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসীম বিশ্বাস জানান, কাজের সন্ধানে তিনি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

এই ঘটনায় বিজিবি বাদী হয়ে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে বোদা থানায় একটি মামলা দায়ের করেছে।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বলেন,

“বিজিবি আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম জানান, সীমান্তে টহল চলাকালে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও গবাদিপশু পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট