1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলায় ২২ প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার, অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ করলেন জেলা প্রশাসক আরএমপি কমিশনারের সাথে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ, নগরীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা শ্রীবরদীতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক, খাদ্য ও নগদ অর্থ বিতরণ বাঘায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার রাজশাহীতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট: ডিসি’র প্রস্তাব নাকচ, মালিক-শ্রমিক দ্বন্দ্ব তুঙ্গে পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১ নান্দাইলে মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক ১ বকশীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা দেওয়ানগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে ৩৫ বিজিবি: ত্রাণ সামগ্রী বিতরণ

ডিমলায় ২২ প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার, অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
ডিমলায় ২২ প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার, অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ করলেন জেলা প্রশাসক

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে অন্যের সহায়তা ছাড়া চলাফেরা করতে পারতেন না নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দোহলপাড়া গ্রামের সাবিহা বেগম। অর্থাভাবে একটি হুইলচেয়ার কেনার সামর্থ্যও ছিল না তাঁর। অবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। হুইলচেয়ারে বসেই অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আল্লাহ ওনার ভালো করুক। এই চেয়ারখান পেয়ে এখন ভালোভাবে চলতে পারব। অনেক দিনের কষ্ট দূর হবে।”

মঙ্গলবার (১৪ জুলাই) ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান ২২ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার, ৯ জনের মাঝে নগদ অনুদানের চেক এবং ১১ জন অসচ্ছল প্রশিক্ষিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। হুইলচেয়ার পেয়ে সাবিহা বেগমের চোখের জল আর মুখের হাসি উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমির মাওলানা মজিবুর রহমান, ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তালেবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।

শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লিনিক ও কৃষি প্লট পরিদর্শন: এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, বিভিন্ন প্রজাতির গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন।

পরে তিনি সদর ইউনিয়নের মাঝিপাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার খোঁজখবর নেন। এ সময় তিনি ক্লিনিকে একটি রক্তচাপ (বিপি) মাপার মেশিন, ওজন মাপার মেশিন ও ডায়াবেটিস পরীক্ষার মেশিন প্রদান করেন।

এরপর তিনি সদর ইউনিয়নের কুটিপাড়া গ্রামে ‘উত্তম কৃষি চর্চা’ (জিএপি) অনুসরণে বাস্তবায়িত একটি প্রদর্শনী প্লট পরিদর্শন করেন এবং কৃষি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ জেলা প্রশাসক ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের মাঝে উঁচু-নিচু বেঞ্চ, ক্রিকেট ব্যাট-বল, ভলিবল, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী এবং ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটিতে দ্রুত আধুনিক ডিজিটাল স্ক্রিন সরবরাহের প্রতিশ্রুতিও দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট