
নিজস্ব প্রতিবেদক |
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
বাঘা (রাজশাহী): প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে রাজশাহীর বাঘা থানাধীন চকরাজাপুর চরাঞ্চলে নবনির্মিত পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক।
শুক্রবার (১০ জুলাই) দিনভর মেঘ-বৃষ্টি আর কাদামাটিপূর্ণ রাস্তা পেরিয়ে তিনি ফাঁড়ির সার্বিক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ওসির সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাঘা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুপ্রভাত মণ্ডল, এসআই প্রদ্যুৎ কুমার এবং এএসআই মুস্তাফিজুর রহমান। এ সময় তারা নবনির্মিত পুলিশ ফাঁড়ির অবকাঠামো, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আগামীকালকের আনুষ্ঠানিক উদ্বোধন-সংক্রান্ত সব প্রস্তুতি খতিয়ে দেখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চকরাজাপুর চরাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই পুলিশ ফাঁড়িটি নির্মাণ করা হয়েছে। ফাঁড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উদ্বোধনের পর থেকে দুর্গম এই চরাঞ্চলের প্রায় ২০ হাজার মানুষ সরাসরি ও দ্রুত পুলিশি সেবা পাবেন বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। ওসির এই সরেজমিন পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছেন চরের সাধারণ মানুষ।