1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মেঘ-বৃষ্টি উপেক্ষা করে চকরাজাপুর পুলিশ ফাঁড়ি পরিদর্শনে ওসি সেরাজুল হক মধুপুরে মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর: তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান বাঘায় অবৈধ বালু উত্তোলন: শিমুলতলা ঘাটে দুই যুবককে ২ লাখ টাকা জরিমানা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ: ঘটনার ৮ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি গ্রেপ্তার রাণীনগরে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু বাঘায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাদল মোল্লা গ্রেপ্তার

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার (পঞ্চগড়) | 

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার ৬ নম্বর সাতমেড়া ইউনিয়নের করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বকুল ইসলাম (১৬)-এর মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

তীব্র স্রোতে তলিয়ে যায় বকুল

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার করতোয়া নদীতে মাছ ধরতে নামার সময় তীব্র স্রোতের টানে নিখোঁজ হয়ে যায় কিশোর বকুল ইসলাম। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। তবে নদীতে তীব্র স্রোত ও আলোর স্বল্পতার কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

১.৫ কিলোমিটার ভাটি থেকে মরদেহ উদ্ধার

শুক্রবার (১০ জুলাই) সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ব্যাপকভাবে এতে অংশ নেন। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে করতোয়া নদী থেকে বকুলের মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

৬ নম্বর সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) জানান, শুক্রবার সকাল থেকে প্রায় ৫০ জন স্থানীয় বাসিন্দা করতোয়া নদীতে উদ্ধার অভিযানে অংশ নেন। দীর্ঘ চেষ্টার পর নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটি থেকে বকুলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

এলাকায় শোকের ছায়া

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে মাতম। এদিকে কিশোর বকুলের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট