1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর: তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান বাঘায় অবৈধ বালু উত্তোলন: শিমুলতলা ঘাটে দুই যুবককে ২ লাখ টাকা জরিমানা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ: ঘটনার ৮ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি গ্রেপ্তার রাণীনগরে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু বাঘায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাদল মোল্লা গ্রেপ্তার দীর্ঘ অপেক্ষার অবসান: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (রউক) রামেক হাসপাতালে রিপোর্ট-ডাক্তার সমন্বয়হীনতা: চিকিৎসা শুরু হতেই কাটছে ৪ দিন, ভোগান্তিতে রোগীরা টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা: তাঁতীদল নেতাসহ ৩ জন কারাগারে, দল থেকে বহিষ্কার প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে পঞ্চগড়ে তীব্র বিতর্ক, তদন্তের দাবি স্থানীয়দের

রাণীনগরে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে মাঠে পাওয়ার ট্রিলার আনতে যাওয়ার সময় বজ্রপাতে সাখাওয়াত হোসেন (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মালশন গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাখাওয়াত হোসেন উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়:

সকাল থেকে এলাকা জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। মাঠে থাকা নিজেদের পাওয়ার ট্রিলারটি বাড়িতে নিয়ে আসার জন্য সাখাওয়াত হোসেন ও তার ছেলে একসঙ্গে মালশন গ্রামের মাঠের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ বজ্রপাত হলে কৃষক সাখাওয়াত গুরুতর আহত হন।

এ সময় তার ছেলে চিৎকার করে স্থানীয় লোকজনকে খবর দিলে তারা ছুটে এসে সাখাওয়াতকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

“বজ্রপাতে কৃষক সাখাওয়াত হোসেনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এই মর্মান্তিক ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট