1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল দিনাজপুরের চিরিরবন্দরে ১০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১ রাজশাহীর বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২ ইসলামপুরে জমকালো ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সম্পন্ন পিএইচডি ডিগ্রি অর্জন করায় নান্দাইল সরকারি কলেজে ড. শামিমা নাসরিনকে বর্ণাঢ্য সংবর্ধনা রাজশাহীতে সাংবাদিকদের ৩ দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু দেবীগঞ্জে পৃথক বজ্রপাতে দুই কৃষকের করুণ মৃত্যু বকশীগঞ্জে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে ৩৫ বিজিবি: বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল

হৃদয় এস এম শাহ-আলম, মাধবপুর প্রতিনিধি:

মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) এক বিশেষ সভার মাধ্যমে ৬৬ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে আকরামুল হোসেন সভাপতি, শাকিল মিয়া সাধারণ সম্পাদক এবং মো. বিল্লাল মিয়া অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠনের বিষয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য সুদৃঢ় করাই এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য। এছাড়া শিক্ষা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবী উদ্যোগগুলোকে আরও গতিশীল করতে এই কমিটি কাজ করে যাবে।

নবগঠিত এই কমিটিতে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের সহায়তা এবং সামগ্রিক সমাজকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট