1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল দিনাজপুরের চিরিরবন্দরে ১০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১ রাজশাহীর বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২ ইসলামপুরে জমকালো ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সম্পন্ন পিএইচডি ডিগ্রি অর্জন করায় নান্দাইল সরকারি কলেজে ড. শামিমা নাসরিনকে বর্ণাঢ্য সংবর্ধনা রাজশাহীতে সাংবাদিকদের ৩ দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু দেবীগঞ্জে পৃথক বজ্রপাতে দুই কৃষকের করুণ মৃত্যু বকশীগঞ্জে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে ৩৫ বিজিবি: বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে ১০০ জন সুবিধাভোগীর মাঝে গাভী বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-এর যৌথ বাস্তবায়নে আয় বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টায় পাঁচবিবি এসডিএস-এর প্রধান কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য দেন এসডিএস-এর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুল আলম শাহিন চৌধুরী

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, “দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গবাদিপশু বিতরণের মতো এমন উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং উপকারভোগীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ জহুরুল আলম তরফদার রুকু প্রমুখ।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচবিবি মহিলা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট