1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন ডিমলায় নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত রূপনারায়ণকুড়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা রাণীনগরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩৩৪ পরিবারে নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরির চেষ্টা হয়েছিল: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শেরপুর পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন কাউন্সিলর পদপ্রার্থী ফখরুল আলম, ঈদ শুভেচ্ছা বিনিময় রামগতিতে ব্যস্ততম সড়ক দখল করে প্যানেল চেয়ারম্যানের বালুর ব্যবসা, চরম ভোগান্তি কালের কণ্ঠের ‘সেরা রিপোর্টার’ রবিউল আলম ফরাজীকে নান্দাইলে সংবর্ধনা ও ফল উৎসব কোরবানির বাকি আর ৩ দিন: টুংটাং শব্দে দিন-রাত মুখর পঞ্চগড়ের কামারপল্লি

মাধবপুরে অপরূপা বালিকা বিদ্যায়তনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

হৃদয় এস এম শাহ্ আলম, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

মাধবপুর, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় অবস্থিত অপরূপা বালিকা বিদ্যায়তনের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বাহারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক এ.কে.এম নূরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমদ, সাবেক জিবি সদস্য মোঃ রফিক উদ্দিন বিল্লাহ, সিনিয়র শিক্ষক মোঃ জামিল উদ্দিন, মোঃ আমিনুল ইসলাম, মাওলানা আবু ইউসুফ, প্রদীপ কুমার মহন্ত ও আবু হাসানাত প্রমুখ।

অনুষ্ঠানে ছাত্রীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা আক্তার। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন নাঈমা আক্তার এবং নবম শ্রেণির পক্ষ থেকে বক্তব্য রাখেন মরিয়ম বেগম। বক্তারা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সফলতা ও সুস্বাস্থ্য কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মনতলা স্টেশন জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুল করিম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট