1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাদল মোল্লা গ্রেপ্তার দীর্ঘ অপেক্ষার অবসান: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (রউক) রামেক হাসপাতালে রিপোর্ট-ডাক্তার সমন্বয়হীনতা: চিকিৎসা শুরু হতেই কাটছে ৪ দিন, ভোগান্তিতে রোগীরা টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা: তাঁতীদল নেতাসহ ৩ জন কারাগারে, দল থেকে বহিষ্কার প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে পঞ্চগড়ে তীব্র বিতর্ক, তদন্তের দাবি স্থানীয়দের পঞ্চগড়ে স্টুডেন্ট অ্যাকাউন্টের তথ্যের অপব্যবহার: রূপালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রীদের হয়রানির অভিযোগ জামালপুরে আ.লীগ নেতার চেম্বারে পুলিশের হানা: অস্ত্র, ককটেল ও মদ জব্দ রাণীনগরে এক মঞ্চে সাতটি সরকারি অনুদান ও সামগ্রী বিতরণ অনুষ্ঠান শোকজ ছাড়াই বহিষ্কারের অভিযোগ: প্রতিকার চেয়ে বিএনপির দুই নেতার সংবাদ সম্মেলন পুঠিয়ায় পাইকপাড়া ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, ঘুষ ছাড়া মিলছে না সেবা!

বাঘায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাদল মোল্লা গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
বাঘায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাদল মোল্লা গ্রেপ্তার

আবুল হাশেম রাজশাহী ব্যুরো | প্রকাশ: ০৮ জুলাই, ২০২৬

রাজশাহী: রাজশাহী জেলার বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানার একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: বাদল মোল্লা (৩৮)-কে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার হরিরামপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বাদল মোল্লা ওই গ্রামের মৃত সাবান মোল্লার ছেলে।

দীর্ঘদিনের আত্মগোপন, যেভাবে ধরা পড়লেন বাদল

বাঘা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ডিএমপির খিলগাঁও থানার একটি মাদক মামলায় (মামলা নং ২০(৬)১৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১)১(খ)/২৫) বিজ্ঞ আদালত গত বছরের ২৯ জুন (২৯/০৬/২০২৫) বাদল মোল্লাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

আদালতের রায়ের পর গ্রেপ্তারি পরোয়ানা বাঘা থানায় পৌঁছালে পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। তবে সাজা এড়াতে বাদল মোল্লা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

তাঁকে ধরতে বাঘা থানা পুলিশ বিশেষ সোর্স নিয়োগ করে। অবশেষে মঙ্গলবার ভোররাতে তিনি গোপনে নিজ বাড়িতে এসেছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল হক বলেন: “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বাঘা থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক নির্মূলে যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য আমরা এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

পাঠানো হলো জেলহাজতে

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামি মো: বাদল মোল্লাকে মঙ্গলবার বিকেলেই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট