1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাণীনগরে ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা মেঘ-বৃষ্টি উপেক্ষা করে চকরাজাপুর পুলিশ ফাঁড়ি পরিদর্শনে ওসি সেরাজুল হক মধুপুরে মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর: তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান বাঘায় অবৈধ বালু উত্তোলন: শিমুলতলা ঘাটে দুই যুবককে ২ লাখ টাকা জরিমানা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ: ঘটনার ৮ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি গ্রেপ্তার রাণীনগরে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রংপুরে সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা: মূল অভিযুক্ত গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে
রংপুরে সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা: মূল অভিযুক্ত গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার (রংপুর): রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে পাওনা টাকা চাওয়ায় দৈনিক আজকের প্রত্যাশার প্রতিনিধি সাংবাদিক মোঃ শুকুরানা ও তার পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাহিগঞ্জ মেট্রোপলিটন থানায় মামলা দায়েরের পর পুলিশ এজাহারভুক্ত ৩ নম্বর আসামি নজরুল মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে।

মামলা ও গ্রেপ্তার

সাংবাদিক শুকুরানার পরিবারের ওপর হামলার ঘটনায় মাহিগঞ্জ মেট্রোপলিটন থানায় একটি মামলা (মামলা নং-১/১৭) রুজু করা হয়েছে। মামলায় মোঃ জাহিদুল ব্যাপারি, মোঃ শহিদুল খলিফা, মোঃ নজরুল মিস্ত্রি ও মোঃ খোরশেদ আলমসহ ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত শনিবার (১১ এপ্রিল) রাত ১টার দিকে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার এসআই এস এম সাইফুর রহমান অভিযান চালিয়ে নিজ বাসা থেকে নজরুল মিস্ত্রিকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার সূত্রপাত

ভুক্তভোগী সাংবাদিক শুকুরানা জানান, বড়দরগা বাজারে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ‘আর এম ট্রেডার্স’ থেকে প্রায় দেড় বছর আগে নজরুল মিস্ত্রি ৪৯,০০৪ টাকার হার্ডওয়্যার মালামাল বাকিতে নেন। দীর্ঘ সময় পার হলেও টাকা না দিয়ে তিনি টালবাহানা করতে থাকেন। গত বছর হালখাতার কার্ড দিতে গেলে তিনি উল্টো দুর্ব্যবহার করেন।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নজরুল দোকানে এলে শুকুরানার বাবা পাওনা টাকা চান। এসময় নজরুল উত্তেজিত হয়ে টাকা দিতে অস্বীকার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুকুরানা নজরুলের বাইকের চাবি রেখে স্থানীয় মেম্বার সামছুল হক লিপুর হেফাজতে জমা দেন।

পরিকল্পিত হামলা ও জখম

পাওনা টাকা আদায়ের লক্ষ্যে ওইদিন রাত সাড়ে ১০টার দিকে বড়দরগা বাজার সংলগ্ন আইডিয়াল স্কুলের মাঠে একটি সালিশি বৈঠক বসে। সাংবাদিক শুকুরানা অভিযোগ করেন, বৈঠক চলাকালীন জাহিদুল ব্যাপারির উসকানিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শহিদুল খলিফা, খোরশেদ আলম ও নজরুল মিস্ত্রিসহ একদল সন্ত্রাসী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলাকারীরা শুকুরানা, তার বাবা ও ভাইদের লাঠি, চেয়ার ও কাঁচি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এক পর্যায়ে নজরুল মিস্ত্রি হত্যার উদ্দেশ্যে শুকুরানার মাথায় কাঁচি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তার মাথায় সেলাই পড়ে এবং টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকতে হয়।

“পাওনা টাকা চাওয়ায় তারা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার ও সকল আসামির দ্রুত গ্রেপ্তার দাবি করছি।”

সাংবাদিক মোঃ শুকুরানা

বর্তমানে পুলিশ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট