1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ডায়াবেটিক সমিতি (নাডাস)-এর ৬ষ্ঠ সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
নান্দাইলে ডায়াবেটিক সমিতি (নাডাস)-এর ৬ষ্ঠ সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

ফরিদ মিয়া, নান্দাইল প্রতিনিধি:
নান্দাইলে ডায়াবেটিক সমিতি (নাডাস)-এর ৬ষ্ঠ সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় নান্দাইল উপজেলা ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে নাডাসের আয়োজনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নান্দাইল ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ডা. তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তব্য প্রদান করেন নান্দাইল মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, ঢাকা সেরেবাংলা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নাডাসের আজীবন সদস্য আলী আহসান খান পারভেজ, নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আজীবন সদস্য এনামুল হক, জামালপুর কলেজের অধ্যক্ষ ও আজীবন সদস্য কাজী মঞ্জুল মোরশেদ, নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আজীবন সদস্য বাবুল দত্ত, আজীবন সদস্য ও সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, কার্যনির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডা. শামসাদ সিদ্দিক ও আজীবন সদস্য আবুল ইসলাম মানিকসহ আরও অনেকে।

এ সময় নান্দাইল ডায়াবেটিক সমিতির ক্যাশিয়ার বাবু স্বপন কুমার সাহা বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব সাধারণ অধিবেশনে উপস্থাপন করেন।

সাধারণ অধিবেশনে নান্দাইলের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট