1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাদ আদি (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার চন্নাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নিহত ইয়াসিন আরাফাদ আদি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসিন্দা এবং তিনি জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ডা. সাইফুল ইসলাম শ্রীপুরের চন্নাপাড়া এলাকায় ফারুক টাওয়ারসংলগ্ন একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন এবং সেখানে একটি ফার্মেসি পরিচালনা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে আদি ও তার সহপাঠীরা চন্নাপাড়া স্কুল মাঠে ফুটবল খেলেন। খেলা শেষে তারা দলবেঁধে স্কুলের পেছনের একটি পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে সবাই উঠে এলেও আদি ও তার আরেক বন্ধু পানিতে তলিয়ে যান। পরবর্তীতে স্থানীয় এক বাসিন্দার সহায়তায় অপর বন্ধু নিরাপদে উঠে আসতে পারলেও আদি নিখোঁজ থাকেন। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দেওয়ার আগেই দীর্ঘ চেষ্টার পর বিকেল পৌনে ৩টার দিকে আদিদের পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা শিমুল বলেন, “সবাই মিলে গোসল করতে নেমেছিল। হঠাৎ দুইজন তলিয়ে যায়। একজনকে বাঁচানো গেলেও আদিকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।”

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম জানান, দুপুর ১টা ৪০ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে দুপুর ২টা ৪৫ মিনিটে আদিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য ইদ্রিস বলেন, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। তবে গাজীপুরে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও মাওনা ফায়ার সার্ভিসের সদস্যদের সম্মিলিত সহযোগিতায় কিশোরটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট