1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, এই মূল্যবান শিক্ষা-উপকরণ প্রদানের মাধ্যমে কলেজের তথ্যপ্রযুক্তি শিক্ষা ও ডিজিটাল অবকাঠামো আরও সমৃদ্ধ হবে। এর ফলে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাঠদান ও গবেষণার সুযোগ পাবে।

এই উদ্যোগের জন্য কলেজের পক্ষ থেকে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক জননেতা আবু সাঈদ চাঁদ মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, নতুন কম্পিউটারগুলো কলেজের আইসিটি ল্যাবকে আরও আধুনিক করবে এবং শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট