1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা, আতঙ্কে বাসিন্দারা বকশীগঞ্জে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রাস্তা সংস্কার কাজের উদ্বোধন দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী

হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)। অনুষ্ঠানে শিশু অধিকার সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের কার্যকর ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পাইকগাছা এডিপির এরিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার। সভায় বক্তারা বলেন, শিশু শ্রম, বাল্যবিবাহ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের সংখ্যা কমিয়ে আনতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, ধর্মীয় নেতা, যুবসমাজ ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এসব সামাজিক সমস্যা কেবল একটি পরিবারের নয়, বরং পুরো সমাজের টেকসই উন্নয়নের অন্তরায়। তাই জনসচেতনতা সৃষ্টি, সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা জানান, সংস্থাটি দীর্ঘদিন ধরে পাইকগাছায় শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনা, শিশু শ্রম প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধে কমিউনিটিভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, শিশু ফোরাম গঠন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

মতবিনিময় সভায় কপিলমুনি প্রেসক্লাব ও কপিলমুনি সিটি প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। তারা বলেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ শৈশব নিশ্চিত করতে ইতিবাচক সংবাদ পরিবেশনের পাশাপাশি শিশু শ্রম, বাল্যবিবাহ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার বিরুদ্ধে জনমত গঠনে গণমাধ্যম অতীতের মতো ভবিষ্যতেও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে তারা ওয়ার্ল্ড ভিশনের এ উদ্যোগের প্রশংসা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় কপিলমুনি প্রেসক্লাবের পক্ষে বক্তব্য দেন এইচ এম সফিউল ইসলাম হাজরা, জিএম আসলাম হোসেন ও শেখ দ্বীন মাহমুদ। এছাড়া কপিলমুনি সিটি প্রেসক্লাবের পক্ষে বক্তব্য দেন এম আজাদ হোসেন, জিএম ইমদাদ এবং পলাশ কর্মকার।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার শিল্পী রায়, ফ্যাসিলিটেটর মো. রাকিবুল ইসলাম, সঞ্জয় দাশ, প্রকাশ দাশ, নাদিয়া সুলতানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।

সভা শেষে শিশুদের নিরাপদ, সুরক্ষিত ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সমন্বিত অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট