1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

জামায়াত প্রার্থী মাসুদুর রহমানের শেরপুর-৩ উপনির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে
জামায়াত প্রার্থী মাসুদুর রহমানের শেরপুর-৩ উপনির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন

শেরপুর-৩ উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল তিনটায় শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান অভিযোগ করেন, ভোট গ্রহণের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে জামায়াতের এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে। অনেক এজেন্টকে জোর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া কেন্দ্রে অনিয়ম, জালভোট ও কারচুপির ঘটনা ঘটেছে।

এসব অনিয়মের কারণে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করছেন মাসুদুর রহমান। তাই তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

এই আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের ভোটগ্রহণ হয়। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে তফসিল ঘোষণার পর স্থগিত রাখা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট