1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ তেলবাহী গাড়ি জব্দ, গ্রেফতার ৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ তেলবাহী গাড়ি জব্দ, গ্রেফতার ৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:

নোয়াখালী: নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ১৪০০ লিটার অবৈধভাবে মজুতকৃত ডিজেল ও একটি তেলবাহী ভাউচার গাড়িসহ চারজনকে গ্রেফতার করেছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিন উদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন— ব্রহ্মপুর গ্রামের মো. রাশেদ (৩৮), তেলবাহী গাড়ির চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) এবং মো. মাকসুদ (৩২)। গ্রেফতারকৃত চারজনই জেলার সুধারাম থানা এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে যে, সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাটের ‘আবদুল মালেক অয়েল স্টোরে’ অধিক মুনাফার আশায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করে রাখা হয়েছে। তথ্যের সত্যতা যাচাইয়ে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৪০ মিনিটে সেখানে ঝটিকা অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে আসামিদের হাতেনাতে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ১৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের তেলবাহী ভাউচার গাড়ি জব্দ করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিন উদ্দিন জানান, “অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখার দায়ে আমরা চারজনকে আটক করেছি। অধিক মুনাফার লোভে তারা এই কাজ করছিল। জব্দকৃত মালামালসহ তাদের সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট