1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, জামালপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
জামালপুর সংবাদ, ইসলামপুর, চাঁদাবাজি, সংবাদ সম্মেলন, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, সন্ত্রাসী হামলা।

মাহফুজুর রহমান সাইমন, জামালপুর:

জামালপুর: জামালপুরের ইসলামপুরে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জমি দখল, দোকান ভাঙচুর ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবার। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকার চর গ্রামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার নূর ইসলামের ছেলে লিটন মিয়া। এসময় পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

লিখিত অভিযোগে লিটন মিয়া বলেন, “স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাহাদুর ব্যাপারী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে আমাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের ওপর ক্ষিপ্ত হয়। এরই জেরে এলজিডির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তারা পরিকল্পিতভাবে আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।”

তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তার পিতা নূর ইসলামের দোকান ভাঙচুর করে নগদ অর্থ ও মালামাল লুটপাট করা হয়। শুধু তাই নয়, সন্ত্রাসীরা তাদের প্রাণনাশের চেষ্টা চালিয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।

লিটন মিয়া আক্ষেপ করে বলেন, “ঘটনার পর আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু দীর্ঘদিন পার হলেও এখন পর্যন্ত আমরা কোনো প্রতিকার পাইনি। উল্টো প্রভাবশালী মহলের ভয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। সেই সঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট