1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা চাটখিলে পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইটভাটা শ্রমিকের মুখ বাঁধা লা’শ উদ্ধার পঞ্চগড়ে চিকিৎসককে মারধর: পিতা-পুত্রসহ দুই আসামি গ্রেফতার বকশীগঞ্জে সাংবাদিক হত্যা মামলার আসামি বাবুর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ বাকেরগঞ্জে আসামি গ্রেপ্তারের সময় পুলিশি নির্যাতনের অভিযোগ: এসআই সবিতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীর দুর্গাপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার আইডিয়াল পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে জেলা পল্লী চিকিৎসক সমিতির কমিটি গঠন; শাহজাহান সভাপতি, ইসমাইল সম্পাদক নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ তেলবাহী গাড়ি জব্দ, গ্রেফতার ৪

রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী নগরীর পদ্মা নদীর শিমলা এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও বেপরোয়া আচরণ চরম আকার ধারণ করেছে। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এই এলাকায় কিশোরদের দলবদ্ধ অবস্থান এবং অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে মারামারির ঘটনায় সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, শুরুতে সাধারণ আড্ডা মনে হলেও এখন তা সংঘবদ্ধ গ্যাং কার্যক্রমে রূপ নিয়েছে। প্রতিদিন বিকেলে ১৬ থেকে ২০ বছর বয়সী প্রায় ৫০ থেকে ৬০ জন কিশোর শিমলা এলাকায় জড়ো হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই তারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। কয়েকদিন পরপরই মারামারি ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় ওই এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে।

একাধিক সূত্র থেকে জানা গেছে, এই কিশোর গ্যাংয়ের একটি অংশকে স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। রাজনৈতিক কর্মসূচিতে লোক সমাগম বাড়ানো, প্রভাব বিস্তার এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রতিপক্ষকে ঘায়েল করতে এই কিশোরদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক আশ্রয়ের কারণে তারা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

পদ্মা পাড়ে ঘুরতে আসা এক দর্শনার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “পদ্মার পাড়ে পরিবার নিয়ে একটু শান্তির খোঁজে আসি। কিন্তু কিশোরদের উশৃঙ্খলতা ও যখন-তখন মারামারির ভয়ে এখন সেখানে যেতেও ভয় লাগে। কখন যে কার ওপর আক্রমণ হয় তার কোনো নিশ্চয়তা নেই। প্রশাসনের দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

বিষয়টি নিয়ে রাজশাহীর সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এখনই যদি এই গ্যাং কালচার নিয়ন্ত্রণ করা না যায়, তবে ভবিষ্যতে এই কিশোররা বড় ধরনের অপরাধ চক্রে জড়িয়ে পড়তে পারে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা পাড়ের শিমলা এলাকায় দ্রুত পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট