1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

পাদ্রিশিবপুরে দাখিল পরীক্ষার্থীদের মাঝে ইসলামী ছাত্র আন্দোলনের শিক্ষা সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে
পাদ্রিশিবপুরে দাখিল পরীক্ষার্থীদের মাঝে ইসলামী ছাত্র আন্দোলনের শিক্ষা সামগ্রী বিতরণ

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:

বাকেরগঞ্জ (বরিশাল): বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ২০২৬ সালের দাখিল ও সমমান পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। রোববার (১৯ এপ্রিল) উপজেলার ১৩নং পাদ্রিশিবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের হাতে কলম, ফাইলসহ প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

স্থানীয় মোহাম্মদীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। নৈতিক শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা দেশের সেবায় নিয়োজিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।”

ইসলামী ছাত্র আন্দোলন পাদ্রিশিবপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এ কে এম আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার সহকারী শিক্ষকবৃন্দ এবং সংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি ও নিয়মানুবর্তিতা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল ও উত্তরোত্তর সফলতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সভাপতির বক্তব্যে এ কে এম আতাউর রহমান পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে ভবিষ্যতে সংগঠনের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট