1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬

পঞ্চগড়: পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা। তিনি জানান, অভিযোগের প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এখন কমিশনের অনুমতি সাপেক্ষে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে।

উপ-পরিচালক আরও জানান, তদন্তকালে পৌর কর্তৃপক্ষ যদি সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়, তবে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

তদন্তের প্রেক্ষাপট: দুদক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৬ জানুয়ারি পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে সংগৃহীত নথিপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনার পরই অনিয়মের বিষয়ে নিশ্চিত হয় সংস্থাটি।

উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর স্থানীয় একটি সংবাদমাধ্যমে এই প্রকল্প নিয়ে অনিয়মের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি জনসমক্ষে আসে। পরবর্তীতে সেই অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধানে নামে দুদক।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সুষ্ঠু তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট