1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

বাঘায় পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
বাঘায় পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো | প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬

রাজশাহী: রাজশাহীর বাঘায় থানা পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মো. তারেক মিয়া (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বাঘা থানাধীন চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তারেক নাটোর জেলার লালপুর থানার পাইকপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় বাঘা থানার চন্ডিপুর ৩ খুঁটি এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় এসআই নুর মোহাম্মদ ও এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিকের নেতৃত্বে পুলিশের একটি দল বাঘা থেকে লালপুরগামী একটি ইঞ্জিনচালিত অটো থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে তারেক মিয়ার হেফাজত থেকে অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক গাঁজা ক্রয় করে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

বাঘা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট