1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে শেরপুর জেলা পরিষদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে শেরপুর জেলা পরিষদ

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের মেধাবী শিক্ষার্থী তাসনিম তাপস্বীর চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা পরিষদ। স্বনামধন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় জেলা পরিষদের পক্ষ থেকে তাকে এককালীন বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৩টায় জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাপস্বীর হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম মামুনুর রশিদ পলাশ

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় সহ পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তাপস্বী শেরপুর সদর উপজেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত এনজিও কর্মী মো. মোশরাফুল ইসলামের একমাত্র কন্যা। করোনা মহামারির কঠিন সময়ে তার পিতার চাকরি চলে গেলেও মেধাবী এই শিক্ষার্থী দমে যাননি। পরিবারের আর্থিক টানাপোড়েনের মধ্যেও কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি মেডিকেল কলেজে ভর্তির গৌরব অর্জন করেন।

অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক এ.বি.এম মামুনুর রশিদ পলাশ বলেন, “তাপস্বীর মতো মেধাবী ও সংগ্রামী শিক্ষার্থীর পাশে থাকতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। শেরপুরের মেধাবী অথচ অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আর্থিক সংকট যেন বাধা না হয়, সে লক্ষে জেলা পরিষদ সবসময় সহযোগিতা করে যাবে। ভবিষ্যতেও আমাদের এই ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।”

প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা বিশ্বাস করি, তাপস্বী ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করবেন এবং শেরপুর জেলার সুনাম বয়ে আনবেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট