1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
"দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস।

মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মানবেন্দ্র দাস।

দেওয়ানগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আমির হোসেন মুরাদের সভাপতিত্বে এবং সংগঠনের সহ-সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব তারিকুল ইসলাম বিদ্যুৎ।

সভায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধানগণ অংশগ্রহণ করেন। আলোচনায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা বিস্তার, সরকারি নীতিমালা অনুসরণ এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস বলেন, “শিশুদের মানসম্মত শিক্ষা প্রদানে কিন্ডারগার্টেনগুলোকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার সামগ্রিক মান উন্নয়নে সকল বিদ্যালয়ের প্রধানদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”

সভায় উপস্থিত বিদ্যালয় প্রধানরা শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এছাড়া শিক্ষার মান বৃদ্ধিতে নিয়মিত এ ধরনের আলোচনা সভা আয়োজনের দাবি জানান তারা।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই মতবিনিময় সভার শেষ পর্যায়ে সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট