1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান: ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার মাধবপুরে মরহুম ছাবদুল আলী মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ শেরপুর জেলা রোভারের স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতি মৃত্যুর সাথে লড়ছেন ঢামেকে অভিনব কৌশলে টিনে মুড়িয়ে বালু পাচার: ঝিনাইগাতীতে যুবকের ৬ মাসের কারাদণ্ড যমুনা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ফিরলেন নিজ বাসভবনে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরানের সর্বোচ্চ নেতার বাসভবন ধ্বংসের দাবি

শাহজাদপুরে ড. এম এ মুহিতের উদ্যোগে পূর্ণাঙ্গ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে
শাহজাদপুরে ড. এম এ মুহিতের উদ্যোগে পূর্ণাঙ্গ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এইচ এম আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী পূর্ণাঙ্গ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করে শাহজাদপুর চক্ষু এবং মা ও শিশু হাসপাতাল, যার পৃষ্ঠপোষকতায় ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও প্রফেসর এমএ মতিন আই কেয়ার সিস্টেমের চেয়ারম্যান প্রফেসর ড. এম এ মুহিত।

সকাল ১০টায় প্রফেসর ড. এম এ মুহিত আনুষ্ঠানিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

  • প্রফেসর ড. এম এ মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক আলহাজ্ব আল মামুন

  • চিকিৎসা ক্যাম্পের টিম লিডার প্রফেসর ডা. মনিরুজ্জামান মনির

  • শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ

  • পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ

  • সাবেক সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী

  • উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা

  • উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম

  • শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিএনপির প্রচার সম্পাদক মো. আল আমিন হোসেন

  • পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন

  • উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ

  • উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন জুয়েল
    সহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী বিশেষায়িত চিকিৎসা সেবা

মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা গরীব, অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করেন। ক্যাম্পে নিম্নোক্ত বিভাগে চিকিৎসা দেওয়া হয়—

  • জেনারেল সার্জারি

  • চক্ষু

  • মেডিসিন

  • গাইনি

  • শিশুরোগ

  • নাক-কান-গলা

  • অর্থোপেডিক্স

  • ঠোঁট কাটা ও তালুকাটা রোগ

ক্যাম্পের কো-অর্ডিনেটর আব্দুল মমিন বাবলু জানান,

  • ৯০০ জন চক্ষু রোগীকে চিকিৎসা প্রদান করা হয়েছে

  • ১৫০ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে

  • মেডিসিন, অর্থোপেডিক্স, শিশুরোগ ও নাক-কান-গলা বিভাগে ৮০০ রোগী চিকিৎসা পেয়েছে ও নিয়মিত ওষুধ প্রদান করা হয়েছে

অন্যদিকে স্মাইল ট্রেইন প্রকল্পের তত্ত্বাবধায়ক মোকারম হোসেন জানান, ঠোঁট কাটা ও তালুকাটা ১৯ রোগীর মধ্যে ১০ জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। এসব রোগীদের ঢাকায় নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করানো হবে।

স্বাস্থ্যসেবায় মানবিক উদ্যোগ

স্থানীয়রা জানান, এই চিকিৎসা ক্যাম্প এলাকায় মানবিক স্বাস্থ্যসেবার একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ বড় সহায়তা হিসেবে কাজ করবে বলে তারা মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট