1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার: বাকেরগঞ্জ থানা পুলিশের বড় সাফল্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জ থানা, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, বরিশাল সংবাদ, মাদক মামলা, বাকেরগঞ্জ পুলিশ।

শাহিন হাওলাদার, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বাকেরগঞ্জ, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম আরিফুর রহমান বাবু (৩৫)। তিনি ওই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে।

বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত আরিফুর রহমানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আইন-শৃঙ্খালা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শুক্রবার দুপুরে তার নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানে দীর্ঘদিনের পলাতক এই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট