1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

পঞ্চগড়ে চিকিৎসককে মারধর: পিতা-পুত্রসহ দুই আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে চিকিৎসককে মারধর: পিতা-পুত্রসহ দুই আসামি গ্রেফতার

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়ঃ

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসককে মারধরের ঘটনায় পিতা-পুত্রসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— বেলাল হোসেন (৪১) ও তার ছেলে নয়ন (১৮)। শনিবার বিকেলে সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার রায়। এসময় জিমি আক্তার (১৮) নামে এক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। বিকেলের দিকে রোগীর স্বজন পরিচয়ে বেলাল হোসেনসহ ১০-১৫ জন ব্যক্তি হাসপাতালে প্রবেশ করে চিকিৎসার বিষয়ে আপত্তি তুলে উত্তেজনা সৃষ্টি করেন।

একপর্যায়ে বেলাল হোসেন চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ এনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং অন্যদের সঙ্গে নিয়ে শারীরিকভাবে আক্রমণ করেন। এতে চিকিৎসককে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয় এবং হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে। গত ১৭ এপ্রিল হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক বদিউজ্জামান বাদী হয়ে বেলাল হোসেন ও নয়নসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান দুই আসামি বেলাল ও তার ছেলেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

এদিকে, গ্রেফতার হওয়া বেলাল হোসেন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, রোগীর অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং উদ্ভূত পরিস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।

সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, হাসপাতালের নিরাপত্তা এবং চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট