1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইটভাটা শ্রমিকের মুখ বাঁধা লা’শ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইটভাটা শ্রমিকের মুখ বাঁধা লা’শ উদ্ধার

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি ধানক্ষেত থেকে মিন্টু মিয়া (৪৮) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার পানিয়ালা সড়কের আকরতমা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মিন্টু মিয়া নোয়াখালী সদর উপজেলার চরমোটুয়া গ্রামের বাসিন্দা। তিনি রামগঞ্জের ‘ফাহাদ ব্রিকস ম্যানুফ্যাকচার’ নামের একটি ইটভাটায় রান্নার কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ধানক্ষেতের মালিক নিজের জমি দেখতে গিয়ে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। উদ্ধারের সময় নিহতের মুখ গামছা দিয়ে শক্ত করে বাঁধা অবস্থায় পাওয়া যায়।

ইটভাটার সহকর্মীরা জানান, মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে ওই ভাটায় শ্রমিকদের রান্নার কাজ করে আসছিলেন। তবে কী কারণে বা কারা তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, এলাকায় তার কোনো শত্রুতা ছিল বলে আগে কখনো শোনা যায়নি।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। লাশের মুখ বাঁধা থাকায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট