1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

চাটখিলে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
চাটখিলে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিলে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে চাটখিল উপজেলা বিআরডিবি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

পৌরসভা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম মির্জার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও চাটখিল পৌরসভার মেয়র পদপ্রার্থী মাসুদ রানা।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা বলেন, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।” তিনি পরীক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও দশের সেবা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল হোসেন লল্টু এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পারভেজ মোতাহার। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের পড়ালেখায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

বিতরণকৃত শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কলম, জ্যামিতি বক্স ও অন্যান্য শিক্ষা উপকরণ। এলাকার সুধীজন ও সংশ্লিষ্ট সংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট