1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষ’ণ ও ন’গ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষ’ণ ও ন’গ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: গ্রেপ্তার ১

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬

নোয়াখালী: প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে মো. রাকিব (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (২২ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩ কোম্পানির কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে সোমবার রাতে নোয়াখালীর রামগঞ্জ উপজেলার পূর্ব বাজারের পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, রাকিব ঢাকার কামরাঙ্গীরচরের একটি কারখানায় কর্মরত থাকাকালীন ওই গৃহবধূর সঙ্গে পরিচিত হয়। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সে ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং গোপনে তার নগ্ন ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল শুরু করে রাকিব। এমনকি ভিডিওটি ভুক্তভোগীর প্রবাসী স্বামীর কাছে পাঠিয়ে দিয়ে বড় অঙ্কের অর্থ দাবি করে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রাকিব বিভিন্ন সময়ে ওই পরিবার থেকে মোট ৩ লাখ ৪৭ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে আরও ২ লাখ টাকা দাবি করলে ভুক্তভোগী পরিবার আইনি ব্যবস্থা গ্রহণ করে।

র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ঢাকার কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করলে র‍্যাব অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট