1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

নালিতাবাড়ীতে নববধূর আ’ত্মহ’ত্যা: স্বামী কারাগারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে নববধূর আত্মহত্যা: স্বামী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, নালিতাবাড়ী | প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের মাত্র তিন মাসের মাথায় সোহাগী আক্তার (১৮) নামের এক নববধূর আত্মহত্যার ঘটনায় স্বামী হাফিজুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানো হয়।

ঘটনার বিবরণ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খড়খড়িয়াকান্দা গ্রামের সুন্দর আলীর মেয়ে সোহাগীর সঙ্গে প্রায় তিন মাস আগে ছালুয়াতলা গ্রামের মজিবর রহমানের ছেলে হাফিজুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই খাওয়া-দাওয়া ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে সোহাগীর বিরোধ দেখা দেয়। একপর্যায়ে কলহ এড়াতে নবদম্পতি আলাদা বসবাস শুরু করেন।

পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণে গত ১২ এপ্রিল বিকেলে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সোহাগী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মামলা ও আইনি পদক্ষেপ: ঘটনার সময় সোহাগীর বাবা সুন্দর আলী ঢাকায় ছিলেন। তিনি বাড়িতে ফিরে গত ১৫ এপ্রিল নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্বামী হাফিজুল ইসলাম ও শাশুড়ি মজিদা বেগমসহ মোট চারজনকে আসামি করা হয়। বাদীপক্ষের অভিযোগ, সোহাগীকে আত্মহত্যা করতে প্ররোচিত করা হয়েছে।

মামলা দায়েরের পর গত ২০ এপ্রিল আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত স্বামী হাফিজুল ইসলামের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলার অন্য আসামিদের জামিন মঞ্জুর করেছেন আদালত।

নালিতাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট