1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদক নির্মূল সম্ভব নয়: এমপি রেজাউল ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদক নির্মূল সম্ভব নয়: এমপি রেজাউল ইসলাম

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু বলেছেন, “বর্তমানে মাদক বিক্রেতা ও সেবনকারীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদকের এই ভয়াবহ ছোবল থেকে আমাদের আগামী প্রজন্মসহ কেউ নিরাপদ থাকতে পারবে না।” তিনি আরও বলেন, মাদকই সমাজের অধিকাংশ অপরাধের মূল কারণ। তাই শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হয়ে মাদকের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে।

শনিবার বিকেলে রাণীনগর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশের সাঁড়াশি অভিযানের নির্দেশ

এমপি রেজাউল ইসলাম বলেন, পুলিশ ও প্রশাসনকে স্থানীয় সচেতন নাগরিকরা সহযোগিতা না করলে চুরি, ডাকাতি, ছিনতাই ও অন্যান্য সামাজিক অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। রাণীনগরে সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) কার্যক্রম জোরদার এবং পুলিশের সাঁড়াশি অভিযান পরিচালনার কঠোর নির্দেশ দেন।

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—

  • উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন

  • রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল

  • উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ

  • বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ

  • স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

অনুদান ও পুরস্কার বিতরণ

আইন-শৃঙ্খলা সভার পাশাপাশি সম্প্রতি উপজেলার পারইল এবং গুয়াতা আটনিতাপাড়া গ্রামে বজ্রপাতে নিহত তিন পরিবারের সদস্যদের মাঝে সরকারি আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া রাণীনগরে অনুষ্ঠিত ভূমিসেবা মেলার সফল সমাপনী উপলক্ষে বিজয়ী ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এস এম রেজাউল ইসলাম রেজু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট