1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা, আতঙ্কে বাসিন্দারা বকশীগঞ্জে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রাস্তা সংস্কার কাজের উদ্বোধন দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী

ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

মোঃ মামুন মিয়া, ইসলামপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষে রাস্তা মেরামত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

২১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ডিগ্রীরচর সুরুজ মিয়ার সততা বাজার থেকে শহীদ কাজী বাড়ি মোড় পর্যন্ত এই রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়। ২০২৬ অর্থ বছরের টি.আর. (টেস্ট রিলিফ) বরাদ্দকৃত অর্থে এই রাস্তা মেরামত করা হচ্ছে। কাজের উদ্বোধন করেন চরপুটিমারী ইউনিয়ন বিএনপি দক্ষিণ শাখা ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরপুটিমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান শহীদ কাজী।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চরপুটিমারী ইউনিয়ন বিএনপি দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী ও হিরন খলিফা। এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ০৯ নং ওয়ার্ড বিএনপির নেতা হারুন খলিফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চরপুটিমারী ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের সভাপতি শহিদুল্লাহ বেপারী।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চরপুটিমারী ইউনিয়ন বিএনপি দক্ষিণ শাখার সদস্য বাদল খলিফা, ০৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোছা বেপারী, এবং ০৯ নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক আলাল শেখ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন ডিগ্রীরচর সুরুজ মিয়ার সততা বাজারের ইজারাদার মোস্তফা কামাল, বাজার কমিটির সদস্য এমদাদুল মেম্বার, ইন্তাজ হাজী, শেখ ফরিদ, ডা. শামীমসহ এলাকার সর্বস্তরের জনগণ, রাস্তা মেরামত শ্রমিক এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট