1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

গরিবের ডাক্তার মোতাছিম বিল্লাহর উদ্যোগে গাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে
গরিবের ডাক্তার মোতাছিম বিল্লাহ গাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় মানুষদের চিকিৎসা সেবা দিচ্ছেন।
গরিবের ডাক্তার মোতাছিম বিল্লাহ গাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় মানুষদের চিকিৎসা সেবা দিচ্ছেন।

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুর:
মানবতার সেবায় নিবেদিত ‘গরিবের ডাক্তার’ খ্যাত চিকিৎসক মোতাছিম বিল্লাহ গাজীপুরের পশ্চিম নিজমাওনা দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন।

ক্যাম্পে অসহায় ও দরিদ্র মানুষদের পাশাপাশি মাদ্রাসার ছাত্রছাত্রীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

নিজের এই উদ্যোগ প্রসঙ্গে মোতাছিম বিল্লাহ বলেন, “মানুষের সেবার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। আমি চেষ্টা করি গরিব ও অসহায় মানুষদের পাশে থাকার।”

স্থানীয়রা জানান, ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের জন্য আশীর্বাদস্বরূপ, বিশেষ করে যারা অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না। মাদ্রাসা কর্তৃপক্ষও এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম ছাত্র ও এলাকার দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা।

এলাকাবাসীর প্রত্যাশা—এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে এবং গরিব মানুষের জীবনযাত্রায় আসবে স্বস্তি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট