1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জে সাংবাদিক হত্যা মামলার আসামি বাবুর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ বাকেরগঞ্জে আসামি গ্রেপ্তারের সময় পুলিশি নির্যাতনের অভিযোগ: এসআই সবিতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীর দুর্গাপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার আইডিয়াল পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে জেলা পল্লী চিকিৎসক সমিতির কমিটি গঠন; শাহজাহান সভাপতি, ইসমাইল সম্পাদক নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ তেলবাহী গাড়ি জব্দ, গ্রেফতার ৪ রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, জামালপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কমলনগরে চরের ফসলে বেপরোয়া চাঁদাবাজি: ৫ বিএনপি নেতার সিন্ডিকেটে কৃষকরা দিশেহারা মতিহারে বর্ণিল আয়োজনে ‘রুপা সিক্সটিন’ পরিবারের নববর্ষ উদযাপন ও মিলনমেলা মাধবপুরে অপরূপা বালিকা বিদ্যায়তনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ছেলে-ভাতিজার বিরুদ্ধে বাবার সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ভুক্তভোগী হাসমত আলী
দেওয়ানগঞ্জে ছেলে ও ভাতিজার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ভুক্তভোগী হাসমত আলী।

স্টাফ রিপোর্টার:
জামালপুরের দেওয়ানগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ছেলে ও ভাতিজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় বাবা।

রোববার (৯ নভেম্বর) সকালে উপজেলার তারাটিয়া বাজারে সংবাদ সম্মেলন করেন ডাংধরা ইউনিয়নের বাঘারচর এলাকার ভুক্তভোগী হাসমত আলী (৪৫)

সংবাদ সম্মেলনে হাসমত আলী বলেন,

“প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর তিন মাস আগে পাশ্ববর্তী রাজিবপুর উপজেলার আব্দুল কুদ্দুসের মেয়ে নাছিমা আক্তার (৩৫)-কে আমি দ্বিতীয় বিয়ে করি। এ কারণে আমার প্রথম স্ত্রী আরিফা বেগম, বড় ছেলে আরিফুল ইসলাম ও ভাতিজা ফজলু মিয়া আমার ওপর ক্ষুব্ধ হয়।”

তিনি আরও জানান, প্রায় দুই মাস আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে গেলে তার ছেলে আরিফুল ও ভাতিজা ফজলু মিয়া তাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বের করে দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি সাত দিন চিকিৎসাধীন ছিলেন।

ভুক্তভোগী হাসমত আলী অভিযোগ করেন,

“আমার জীবনের নিরাপত্তার স্বার্থে মামলা দায়ের করলে তারা আরও ক্ষেপে যায়। মামলায় কাস্টডিতে থাকার পর জামিনে বেরিয়ে এসে আমার ছেলে আমাকে নানাভাবে হুমকি দিতে থাকে।
আমার ঘরবাড়ি, দোকান ও সম্পদ দখল করে নিয়েছে। দুই মাস ধরে আমি ফুফুর বাড়িতে মানবেতর জীবনযাপন করছি।”

তিনি বলেন,

“বাড়িতে ফিরতে চাইলে ছেলে আরিফুল ও ভাতিজা ফজলু মিয়া আমাকে হত্যার হুমকি দেয় এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায়। তাই আমি প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার কামনা করছি।”

সংবাদ সম্মেলনে তার দ্বিতীয় স্ত্রী নাছিমা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট